বেড়েই চলেছে ফেসবুকের মাধ্যমে অপরাধ; সমাধানে টিক্যাবের ৫ প্রস্তাব

লেখক: আসিফ ইকবাল
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

শনিবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি উত্থাপন করা হয়। প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সংগঠন টিক্যাবের এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান মুর্শিদুল হক। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), বাস্তুহারা দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী এবং সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সরদার। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।