আমার ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা যেমন ছিল

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

ভাইভা তারিখ: ১০ জুন, ২০২৩
ক্যাডার চয়েজ: পুলিশ, প্রশাসন,  ট্যাক্স, কাস্টমস, স্বাস্থ্য, ফ্যামিলি প্ল্যানিং।
ভাইভা বোর্ড নাম্বার: ৬
বোর্ড চেয়ারম্যান: সদস্য (নাম প্রকাশ করা হবে না।)
ভাইভার সময়: ১৫ মিনিটের মতো।
সিরিয়াল: ১১
ফলাফল: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।
আমার সিরিয়াল ১৫ জনের মধ্যে ১১ থাকায় আমি ভাইভা দিতে ঢুকেছিলাম বেশ দেরিতে। যখন ঢুকি তখন ঘড়ি দেখেছিলাম। ঘড়িতে ১২টা ৩৫–এর মতো বেজেছিল। বেল বাজার পর ভেতরে ঢুকলাম।
আমি: স্যার, আসতে পারি?
চেয়ারম্যান স্যার: আসো।
(আমি ভেতরে ঢুকতে না ঢুকতেই স্যারই আগে আমাকে সালাম দিলেন। আমি সালাম দেওয়ার সুযোগটাই পাইনি।)
চেয়ারম্যান স্যার: কী নাম?
আমি: এবার সালাম দিয়ে বললাম, এহসানুল হক।
চেয়ারম্যান স্যার: (স্যার নিজের টেবিলের দিকে ডেকে নিয়ে হাত বাড়িয়ে আমার সঙ্গে করমর্দন করলেন। পরে জানতে পারি, স্যার এটা সবার সঙ্গেই করেন। তারপর আমার ডকুমেন্ট চেক করে বললেন) ও তুমি ডাক্তার?
আমি: জ্বি স্যার।
চেয়ারম্যান স্যার: প্রথম চয়েজ কী?
আমি: স্যার, বিসিএস পুলিশ।

Uncategorized এ সম্পর্কিত আরও পড়ুন: