লেবাননে হামলায় আয়ারল্যান্ডের নিন্দা: যুদ্ধবিরতির জোরালো আহ্বান

লেখক: মিলন
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলের ভয়াবহ হামলায় তীব্র নিন্দা জানিয়েছে আয়ারল্যান্ড। এই হামলায় ২৫৪ জনের মৃত্যুসহ অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকেন্টি।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, লেবাননজুড়ে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক এই নৃশংস অভিযানে নারী ও শিশুসহ অন্তত ২৫৪ জন প্রাণ হারিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা অবস্থায় এই হামলাকে আন্তর্জাতিক মহলে বড় ধরনের উসকানি হিসেবে দেখা হচ্ছে।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগির সঙ্গে টেলিফোনে আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকেন্টি। তিনি লেখেন:

“লেবাননজুড়ে ইসরাইলের এই নৃশংস হামলায় আমি স্তম্ভিত। দুই শতাধিক মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

পররাষ্ট্রমন্ত্রীর প্রধান দাবি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই সহিংসতা দ্রুত বন্ধের দাবি জানান তিনি।বর্তমান ভঙ্গুর পরিস্থিতি সামাল দিতে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর জোর আহ্বান জানিয়েছেন ম্যাকেন্টি।লেবাননে সৃষ্ট মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন তিনি।