ইরান এমন কোনো যুদ্ধবিরতি চায় না, যা প্রতিপক্ষকে পুনরায় হামলার সুযোগ করে দেয়

লেখক: মিলন
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

 যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার প্রাক্কালে যুদ্ধবিরতি ইস্যুতে নিজেদের অনমনীয় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয় বা হামলার সুযোগ করে দেয়—এমন কোনো ‘ত্রুটিপূর্ণ’ যুদ্ধবিরতি তেহরান মেনে নেবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাভানচি বলেন:

“ইরান সর্বদা কূটনীতি ও সংলাপের পথ খোলা রেখেছে। তবে সেই সংলাপ অবশ্যই স্বচ্ছ হতে হবে। ভুল তথ্য বা প্রতারণার ওপর ভিত্তি করে কোনো আলোচনা আমরা চাই না, যা প্রকারান্তরে ভবিষ্যৎ সামরিক আগ্রাসনের পথ প্রশস্ত করে।”

উপপররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনায় ঐকমত্য হয়েছে। তবে মাঠপর্যায়ে এর প্রয়োগ নিয়ে তারা সতর্ক। তিনি বলেন, “আমরা আমাদের মিত্রদের স্পষ্ট বার্তা দিয়েছি—যথাযথ নিশ্চয়তা ছাড়া এমন কোনো পরিস্থিতি মেনে নেওয়া হবে না, যেখানে আগ্রাসী পক্ষ পুনরায় অস্ত্রসজ্জিত হয়ে হামলার সুযোগ পায়।”

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, রাভানচির এই কঠোর অবস্থান মূলত আলোচনার টেবিলে নিজেদের স্বার্থ রক্ষায় ইরানের একটি কৌশলগত চাপ