ঢাকা রাজধানীর নাট্যপাড়ার চিরচেনা ব্যস্ততায় এক ভিন্ন আমেজ নিয়ে হাজির হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সপরিবারে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী একা নন, তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সাধারণ দর্শকদের সারিতে বসেই তাঁরা নাটকটি দেখেন এবং নাট্যকার ও কুশীলবদের সৃজনশীলতার প্রশংসা করেন। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য যে, রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রীকে ইদানীং নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে।
